LSD Vaccine fique Medicine :
গরু/মহিষের লাম্পি স্কিন ডিজিজ (LSD) সংক্রমণ?
এলএসডি সংক্রমণের ক্লিনিকাল লক্ষণ:
উচ্চ জ্বর (> ১০৪.৯°F) যা প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে চোখ এবং নাক দিয়ে পানি পড়ে, সাবস্ক্যাপুলার এবং প্রি-ফেমোরাল (উপরের) লিম্ফ নোডগুলি বড় হয়ে যায়। দুধ উৎপাদনে তীব্র ভাবে হ্রাস পায়, ভাইরাসের নিজের জন্য বা সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়।
অর্থনৈতিক ক্ষতি:
এই রোগটি গবাদি প্রাণির উৎপাদন, দুধের উৎপাদন এবং প্রাণির শরীরের অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলে। এটি চামড়ার ক্ষতি করে, ওলানে প্রদাহ, গর্ভপাত এবং বন্ধ্যাত্বের সৃষ্টি করে। প্রাণিচিকিৎসা সেবা এবং চিকিৎসার খরচ বৃদ্ধি করে। গবাদিপ্রাণি চলাচল এবং বানিজ্যের উপর বিধিনিষেধের কারণে পরোক্ষ ক্ষতি হয়।
গরু/মহিষের জন্য লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন
LUMPYVAC
কার্যকরী উপাদানঃ
এটি ফ্রিজ ড্রাইড লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। গবাদিপ্রাণির জন্য নিথলিং স্ট্রেইন থেকে প্রস্তুতকৃত। প্রতি ডোজ (২ মিলি) ভ্যাকসিন নূন্যতম 105 TCID, ধারণ করে।
ব্যবহারক্ষেত্রঃ
গবাদিপ্রাণির লাম্পি স্কিন রোগের সক্রিয় টিকাদানের জন্য।
প্রয়োগবিধি এবং ডোজঃ
ফ্রিজ ড্রাইড ভ্যাকসিনকে সরবরাহকৃত ডাইলুয়েন্টে ভালোভাবে মিশ্রিত করে ত্বকের নীচে প্রয়োগ করতে হবে। রোগ প্রতিরোধী সময়কাল কমপক্ষে ০১ বছর। ০১ বছর অন্তর অন্তর লাম্পিভ্যাকের ডোজ দিতে হবে।
গরু/মহিষ: বাছুরের ক্ষেত্রে ১০ দিন বয়সে ১ম ডোজ (২মিলি চামড়ার নিচে), ৪ মাস বয়সে বুস্টার ডোজ (২মিলি চামড়ার নিচে) দিতে হবে। বড় গরু/মহিষকে যেকোন বয়সে ২মিলি (ডোজ) চামড়ার নিচে দিতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া: নাই।
প্রত্যাহার কাল:০ দিন।
সতর্কতাঃ
ডাইলুয়েন্টের সাথে মিশ্রিত করার পরে এবং ব্যবহারের আগে বোতলটি মৃদুভাবে ঝাঁকান। ২ ঘন্টার মধ্যে ডাইলুয়েন্টে মিশ্রিত ভ্যাকসিন ব্যবহার করুন। ভ্যাকসিনেশন শেষ হওয়ার পর উপযুক্ত উপায়ে খালি বোতল এবং আংশিকভাবে ব্যবহৃত সামগ্রী মাটির নিচে পুঁতে দিয়ে উপরে চুন ছিটিয়ে দিন।
সংরক্ষণ:
+২°C থেকে +৮°C তাপমাত্রায় নিরাপদে সংরক্ষণ করুন।
সরবরাহ:
১০ এবং ২৫ ডোজ + ডাইলুয়েন্ট।
বিঃদ্রঃ
টিকা প্রদানের শিডিউলের ক্ষেত্রে অভিজ্ঞ রেজিঃ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন।
- সুস্থ গরুকে টিকা দিন।
লাম্পি স্কিন রোগের টিকা ও অন্যান্য টিকা প্রদানের ব্যবধান কাল ২ সপ্তাহ।
টিকা প্রদানের পর ক্ষনিকের জন্য দৈহিক তাপমাত্রা বৃদ্ধি, ফুলে যেতে পারে, দুধ উৎপাদন কমে যেতে পারে, কিন্তু দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
বিঃদ্রঃ গর্ভাবস্থার ১ম ও শেষ মাস টিকা প্রয়োগ না করাই ভাল।
Cost for LSD infection treatment and loss
এলএসডি সংক্রমণে চিকিৎসা ব্যয় এবং ক্ষতির পরিমাণ
Picture: Characteristic skin nodules in LSD affected cattle
ছবিঃ এলএসডি আক্রান্ত গবাদিপ্রাণির চারিত্রিক নোডিউল
বাংলাদেশে লাম্পি স্কিন ডিজিজের ক্লিনিকাল ম্যানেজমেন্টের নির্দেশিকা অক্টোবর ২০২১ ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসেস থেকে ছবি।
Lumpy skin disease
প্রতিরোধের জন্য ব্যবহার করি LUMPYVAC
২ মিলি (১ ডোজ)
LUMPYVAC
Vetal Turkey একটি ভ্যাকসিন প্রস্তুতকারক এবং ৫০০০ এর ও বেশী গবাদীপ্রাণি খামারধারী একটি প্রতিষ্ঠান। LUMPYVAC তাদের নিজস্ব খামারের ৫০০০ এর বেশী গবাদীপ্রাণি ও তুরুস্কের অন্যান্য খামারগুলিতে ব্যবহৃত হয়।
LUMPYVAC কুয়েত, ইরাক, ইরান, পাকিস্তান, আজারবাইজান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ড ৩ কোটিরও বেশী ডোজ রপ্তানি করে।
LUMPYVAC
আরও জানতে ইন্টারনেটে LUMPYVAC সার্চ করুন।
২০ মিলি (১০ ডোজ) ৫০ মিলি (২৫ ডোজ)
Marketed by
RAFIQUE MEDICINE
BANGLADESH Address: College Road, Ishwardi, Pabna PHONE: 0732663196 WEB: www.rrpgroup.com.bd
Manufactured by
VETAL
ANIMAL HEALTH PRODUCTS S.A. TURKEY


একটি মন্তব্য পোস্ট করুন